ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পানিসম্পদমন্ত্রী এ্যানির সৌজন্য সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পানিসম্পদমন্ত্রী এ্যানির সৌজন্য সাক্ষাৎ

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে আজ রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়েছে।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন