ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই’ বলেই অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

‘মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই’ বলেই অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

‘মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই’ বলেই অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’- ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এমন কথা বলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমপি মনিরুল হক চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। এ এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এ সমস্ত বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই। নিষ্পাপ ছোট বাচ্চা। কী অপরাধ ছিল তার।’

তিনি বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি। একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে মানুষ এভাবে মারতে পারে। আমি কল্পনা করি নাই। কী দেশ বানাইলাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত, জাতির কাছে আমি ক্ষমা চাই।

আমি তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু কী জবাব দেব আমি জানিনা বলেও অঝোরে কাঁদতে থাকেন এমপি মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোনে জিজ্ঞেস করছে- বাবা এটা কী হলো? আমার কোনো জবাব নাই, আমি শুধু বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখুন, এদের হাত থেকে কিশোরদেরকে রক্ষা করুন।’

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ কিছু সূত্র মিলেছে। তবে শিশুটিকে শুধু আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘তদন্তে একাধিক দল মাঠে কাজ করছে। আটক যুবকের সম্পৃক্ততা নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের তথ্য এবং সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের পরই তার ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যাকে আটক করা হয়েছে, তিনি নির্দোষও হতে পারেন, আবার ঘটনার সঙ্গে জড়িতও হতে পারেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘তদন্তের স্বার্থে এ মুহূর্তে মূল হত্যাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কারণ, তাদের নাম প্রকাশ করা হলে তারা আত্মগোপনে চলে যেতে পারে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন