ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফের ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

ফের ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

ফের ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও শুরু হয়েছে ভোটার স্থানান্তর কার্যক্রম। সারাদেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা বরাবর এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মাঠপর্যায়ের কার্যালয়ে পাঠানো।

চিঠিতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, সার্বিক যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আগের আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন