ঢাকা   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগের এই বড় নেতা, তারপর…

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগের এই বড় নেতা, তারপর…

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগের এই বড় নেতা, তারপর…

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় এক নেতা ড্রেনে লুকিয়ে পড়েন, তবুও রক্ষা পাননি তিনি। পুলিশ সদস্যরা তাকে টেনে তুলে প্রিজন ভ্যানে তুলেন। 

এর আগে এই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হয়েছিল বলে জানা যায়। এসব বিষয় জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখে। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকাল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করতে দেখা যায়। 

পরে তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন