ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

বড় সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য

বড় সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি পেতে যাচ্ছেন। ২২ অক্টোবর ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল এক দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে তা আরেক দিন বাড়ানো হয়েছিল। এবার আরো এক দিন বাড়ানো হয়েছে।

ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি দাঁড়িয়েছে তিন দিন। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত টানা পাঁচ দিন ছুটি থাকবে।’

তবে শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি কি শুধু সরকারি চাকরিজীবীরাই ভোগ করবেন, নাকি বেসরকারি চাকরিজীবীরাও এ ছুটি পাবেন, এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ও কৌতূহল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আসন্ন মন্ত্রিসভায় এর অনুমোদন নিয়ে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি জাতীয় ছুটি। তাই সবার জন্যই প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনের পর ছুটির সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে। তবে ২৪ অক্টোবর (শনিবার) কর্মস্থলে যোগ দিতে হলে বেসরকারি চাকরিজীবীদের ছুটি একদিন কমে চার দিন হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন