ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের বড়ইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাছের ডালপালা কর্তনের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় কুমরুল, কামারদহ, কায়েমকেলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া, আটঘরিয়াসহ আশপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন