ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২ দিন সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে যে ব্যাংকের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম

২ দিন সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে যে ব্যাংকের

২ দিন সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে যে ব্যাংকের

এমটিনিউজ২৪ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য দুই দিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। ব্যাংকটির আবেদন ও তথ্যের প্রেক্ষিতে এই ডাউনটাইমের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী, কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংককে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে।

এই নির্দিষ্ট সময়ে ব্যাংকটির অনলাইন কার্যক্রম, এটিএম বুথ সেবা, ডিজিটাল ব্যাংকিং ও কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা সৃষ্টি না হলে, শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক শাখা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি জারিকৃত অন্য এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ দরকারে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ রয়েছে।

একই কারণে অর্থাৎ কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম/স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। ব্যাংকটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন