ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম

এবার যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

এবার যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

এমটিনিউজ২৪ ডেস্ক : অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পদত্যাগের নির্দেশ পাওয়ার গুঞ্জন উঠেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে।

এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগের খবরে ‘কান না দেওয়ার’ অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে কালবেলাকে পাঠানো অডিওবার্তায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা অফিশিয়ালি কোনো প্রেস কনফারেন্স,যেখানে আপনারা উপস্থিত থাকবেন, সেরকম অনুষ্ঠান করে করা হবে। তো যে বা যারা এই তথ্য দিয়েছে, তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। সবাইকে অনুরোধ জানাব, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন