ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই নেতা কাতার এবং অন্যান্য মুসলিম জাতির উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্বের উপর জোর দেন।

উল্লেখ্য, কাতারের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সোমবার এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন