ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ এএম

১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী

মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার বঙ্গোপসাগরে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ০১টি বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। এ সময় বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ বোটটির কাছে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে আলু-১৫,০০০ কেজি, রসুন-৭৫০ কেজি, ময়দা-২,৫০০ কেজি, মসুর ডাল-২,৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড)- ১৪,৪০০ পিস, গ্যাস লাইটার-৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, ৩টি মোবাইল ফোন, ১টি বাইনোকুলার, ১টি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারী, বোট ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন