ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৬ জনকে হাতেনাতে আটক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

রাজধানীর শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৬ জনকে হাতেনাতে আটক

রাজধানীর শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৬ জনকে হাতেনাতে আটক

রাজধানীর শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৬ জনকে হাতেনাতে আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয় জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী শ্যামলী শিশুমেলা থেকে একটি ঝটিকা মিছিল বের করে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছয় জনকে ধরে ফেলে।

শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বলেন, কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তখন পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ছয়জনকে আটক করে।

ওসি জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন