ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
Authorনিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

'দেশু৭'

শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের 'অভিষেক' হচ্ছে কাল

Authorনিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের 'অভিষেক' হচ্ছে কাল

আসন্ন দুর্গাপূজায় টালিগঞ্জে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। অ্যাকশন-রোমান্স, গোয়েন্দা, সাহিত্যসহ বৈচিত্রময় সব জনরার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। আর এই পূজাতে প্রথমবারের মতো ছবি নিয়ে আসছেন দেব। না, অভিনেতা পরিচয় তো তার রয়েছেই; নিজের পরিচালিত ছবি নিয়ে বড়পর্দায় আসছেন তিনি।

১৬ই অক্টোবর পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির নাম 'দেশু৭'। অভিনেতার ৫০তম সিনেমাও এটি। তাই একইসঙ্গে অভিষেক ও হাফ সেঞ্চুরির স্বাদ পাচ্ছেন  কলকাতার এ মেগাস্টার।

সিনেমাটিকে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব–শুভশ্রী জুটি। গত বছরের আগস্টে তাদের অভিনীত 'ধূমকেতু' মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল। গত ৮ অক্টোবর প্রকাশ পায় এর ট্রেলার।

এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য,  প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই ছবির প্রযোজকও দেব। ফলে অভিনেতা, পরিচালক ও প্রযোজক— একসঙ্গে তিন ভূমিকায় দেবের জন্য এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ।

ছবিটির নাম ‘দেশু ৭’ রাখার পেছনে রয়েছে এক বিশেষ সমীকরণ— দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়

উল্লেখ্য, এবারের পূজায় টলিউডে 'দেশু৭'-এর সঙ্গে পর্দায় লড়াইয়্র নামবে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালক হিসেবে দেবের প্রথম বাজি টালিউডের বাণিজ্যিক সিনেমার রূপরেখা বদলে দিতে পারে কি না, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন