ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি-জামায়াতের বিরোধ দুঃখজনক: মঞ্জু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

বিএনপি-জামায়াতের বিরোধ দুঃখজনক: মঞ্জু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে জোট করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক। মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়। আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনও অনিশ্চয়তা থাকবে না।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, ‘সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘এবি পার্টি মনে করে আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন। এরপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। কিন্তু কেউ তা মনোযোগ দিয়ে বিবেচনা করছে না।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি।’

প্রতিনিধি সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা। এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।

শ্রমিকদের জন্য খাতভিত্তিক কর্মসংস্থান নিয়ে মজিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে নজর দেয়, তাহলে শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন