ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে: সিপিবি সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম

সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে: সিপিবি সভাপতি

সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দলটির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিগত ৩ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জানিয়ে সিপিবির সভাপতি বলেন, সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে এ দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে। ডাকসু ও জাকসু নির্বাচন এরইমধ্যে এটি প্রমাণ করেছে।

শাহ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের পরে বিতর্কিত কিছু দাবি উত্থাপন করায় জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আগস্টের আগে শেখ হাসিনা ছিল বাংলাদেশের গণতন্ত্রের শত্রু। আর ’৭১- এর চেতনা যারা মুছে ফেলতে চায়, ’৭২- এর সংবিধান যারা বাতিল করতে চায়, জাতীয় সংগীত পরিবর্তন করতে চায়, জাতীয় ৪ নীতি বাতিল করতে চায়– তারাই আগস্ট পরবর্তী গণতন্ত্রের শত্রু।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন