ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাত কনফার্ম: আমিনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাত কনফার্ম: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে ভোটের ফায়দা হাসিলের চেষ্টা করছে। তিনি বলেন, “তারা ঘরে ঘরে গিয়ে বলে বেড়াচ্ছেন আমাদের ভোট দিলে জান্নাত কনফার্ম। কিন্তু সচেতন মুসলমানরা তাদের ষড়যন্ত্রে পা দেবে না।”

শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রহিম” যুক্ত করেছিলেন। “আমরা শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি, কিন্তু কখনো ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করি না।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। ১৭ বছর স্বৈরাচার সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এজন্য জনগণের কাছে যেতে হবে ভাই, বন্ধু ও প্রতিবেশি হিসেবে।

এসময় স্থানীয় নেতা-কর্মীদের তিনি বলেন, “শুধু মিছিল-স্লোগানে থাকলে হবে না। দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আরও বলেন, “হারুন ভাইয়ের বার্তা, তারেক রহমানের বার্তা, খালেদা জিয়ার বার্তা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।”

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, শুরু থেকেই তিনি হারুন অর রশিদের সহযোগিতা পেয়েছেন। তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের ৩০০ আসনে যোগ্য, নিষ্ঠাবান ও রাজপথের সাহসী নেতাদের অগ্রাধিকার দিবেন। আল্লাহপাক তকদীরে রাখলে অল্প দিনের মধ্যে হারুন-অর-রশিদ ভাই রাজবাড়ী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আর যদি আপনারা চান, তিনি এমপি হবেন।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন