ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়: হাসান সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম

তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়: হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে।

তিনি জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি দল কখনো আওয়ামী লীগের সঙ্গে যায়, কখনো বিএনপির সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের কোনো চরিত্র নাই। তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়।

বুধবার সকালে গাজীপুরের টঙ্গী তিলারগাতী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম’ সংযোজন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।

সভায় তিলারগাতী হাজী এমএ গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান লিটন সভাপতিত্ব করেন।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি নেতা হাজী বাবর আলী, আব্দুস সাত্তার, সামছুল হক, আব্দুর রহমান, হাজী জয়নাল আবেদীন, আবুল কাশেম, যুবদল নেতা সেলিম কাজল প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন