ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতিসংঘে রোহিঙ্গাদের পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম

জাতিসংঘে রোহিঙ্গাদের পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার এক বিবৃতিতে বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় চলমান গণহত্যা। বর্বর ইজরাইল যে নির্মমতা দেখাচ্ছে তা সহ্য করার মতো না। বিশ্বের অনেক দেশ তাদের বহুদিনের পুরোনো পররাষ্ট্র নীতি ভেঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। এমন বাস্তবতায় ফিলিস্তিনের পরীক্ষিত ও দীর্ঘকালীন বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের পক্ষে জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্ব দেয়ার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পূর্ণগঠনের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে, সুশাসনের জন্য আমাদের বহুদিনের সংগ্রামের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। বাংলাদেশ সম্পর্কে যেসব অপপ্রচার নানা সময়ে ছড়ানো হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্যও তুলে ধরতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। পতিত ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত খুনি, দুর্নীতিবাজরা যেসব দেশে পালিয়ে আছে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি জোড়ের সাথে তুলে ধরতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতার বিষয়টি বলিষ্ঠ-ভাবে তুলে ধরতে হবে। সভ্যতার এই উৎকর্ষতার যুগে এভাবে লাখ লাখ নাগরিককে নির্যাতন করে অন্য দেশে দেশান্তরিত হতে বাধ্য করার পরে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা যে যথার্থ ছিলো না তাও তুলে ধরতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ব্যাপারে ত্রাণ সহয়তায় সামান্য ভূমিকা রাখলেও তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখে নাই; এই বিষয়টি সাহসিকতার সাথে তুলে ধরতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন