ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিবাদীদের ৭৩ শতাংশ জামিন পাওয়ার তথ্য আশঙ্কাজনক: ইসলামী আন্দোলন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

ফ্যাসিবাদীদের ৭৩ শতাংশ জামিন পাওয়ার তথ্য আশঙ্কাজনক: ইসলামী আন্দোলন

পুলিশের বরাতে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত আটক হওয়া ব্যক্তিদের ৭৩ শতাংশ জামিন পাওয়ার যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রোববার এক বিবৃতিতে তিনি এমনটি জানান।

আতাউর রহমান বলেন, যাদেরকে আটক করা হয়েছে তারা যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধী না হয় তাহলে তাদেরকে আটক করা হলো কেন? আর যদি ফ্যাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে তাদের জামিন পাওয়ার বিষয়টি আশংকাজনক। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী পুরো বলয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং ফ্যাসিস্টের পক্ষে রাজপথে অবস্থান জোরালো হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের বিচার নিয়ে আমাদের উৎকণ্ঠা বারংবার জানিয়ে আসছি। এর গতি ও বিস্তৃতির সীমা নিয়ে আপত্তি জানিয়ে আসছি। এখন যা দেখা যাচ্ছে তাতে আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠা আরো গভীর হলো। কারণ ফ্যাসিবাদের সাথে জড়িতরা যদি অল্পদিনেই জামিন পেয়ে যায় তাহলে তারা আরো উৎসাহিত হবে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের জন্য হুমকি তৈরি করবে। আসন্ন নির্বাচনে দেশের শীর্ষ নেতৃত্ব যখন মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়বে তখন তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র প্রশ্ন রেখে বলেন, পুলিশের ভাষ্যমতেই গ্রেপ্তারের পর আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে মাঠপর্যায়ের পুলিশের দুর্বলতা রয়েছে বলে জানা যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে আগামী নির্বাচনে কাদের ওপরে নির্ভর করে আমরা নির্বাচন আয়োজন করতে যাচ্ছি?

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিচার চাই। একই সঙ্গে কোন নিরিহ মানুষ হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা চাই। নিরিহ কাউকে আটক না করা হোক এবং প্রকৃত অপরাধীরা জামিনে বের হয়ে না আসুক- সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আরো সতর্কতা আশা করি। এছাড়া পতিত শক্তি যাতে কোনভাবে কোন সুযোগ নিতে না পারে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ আশা করি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন