ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা সেই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াবে ফজলুর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা সেই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াবে ফজলুর রহমান

বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ বিষয়ে তিনি বলেন, আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।

তিনি আরও অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে—শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।

তিনি বলেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন