ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: মামুনুল হক

বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড়ে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন। এই অন্যায় এবং অবিচারের মুখে ২৪-এর গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা এদেশের ইসলামী রাষ্ট্রকামী জনতা বিপুল পরিমাণ অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে ২৪-এর বিপ্লব সফলতা লাভ করেছে। কাজেই আগামীর বাংলাদেশ এই কথাগুলোকে মনে রেখেই চলবে এবং আমরা সেভাবেই বাংলাদেশকে পরিচালনা করব। কেউ যদি আগামীর বাংলাদেকে ইসলামপন্থিদের এই ত্যাগ, কুরবানী, তাদের জুলুম এবং নির্যাতনের এই ইতিহাস মুছে ফেলে; আবার যদি ৭২-এর ধারায় বাংলাদেশকেফিরিয়ে নেওয়ার কোনো পায়তারা করে, তাহলে রাজপথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আগামীর ইসলামের বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই। মনে রাখবেন, শত শত বছর ধরে আমাদের পূর্ব পুরুষরা বাংলাদেশের এই জনগোষ্ঠীকে নিয়ে ইসলামের শাসিত ভূমি হিসেবে গড়ে তুলবার জন্য অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশ বিভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর বিপ্লব, এটাই হবে আগামীর বুনিয়াদ। আল্লাহপাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হিম্মত দান করেন এবং যেকোনো আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং স্বৈরাচারী শক্তিকে মোকাবেলায় আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।’

পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতাকর্মীরা। পথসভা শেষে তিনি বিরামপুর ও ঘোড়াঘাটে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন