ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের জন্য শিক্ষা উপদেষ্টার হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত: হান্নান মাসউদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের জন্য শিক্ষা উপদেষ্টার হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত: হান্নান মাসউদ

শিক্ষকদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের জন্য শিক্ষা উপদেষ্টার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া টকশোর অংশবিশেষ শেয়ার করে তিনি। সেখানে এসব মন্তব্য করতে শোনা যায় তাকে।

তিনি বলেন, আজীবন চেষ্টা করে মেম্বার হতে পারতো না কিন্তু এখন উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হয়ে শিক্ষকদের প্রতি এখন মর্যাদা নাই। আমি স্পেশালি শিক্ষা উপদেষ্টার ব্যপারে কথা বলতেছি, উনারা শিক্ষকদের সাথে এমন আচরণ করতে পারেনা। যা করেছে খুবই নির্মম। উনাদের উচিত জাতির সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়া।

তিনি আরও বলেন, শিক্ষকদের এই দাবিতে কোন-যদি-কিন্তু থাকার কথা না। অযৌক্তিক দাবিতে তারা রাস্তায় নামে নাই। তারা আমাদের পড়াশুনা করিয়েছেন। উনিও এমন জায়গা থেকে পড়াশুনা করে এসেছেন যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন। তাহলে এত অসম্মান কেনো।

 

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন