ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পবিত্র মানুষগুলোই সংসদে গিয়ে আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: ফুয়াদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

পবিত্র মানুষগুলোই সংসদে গিয়ে আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: ফুয়াদ

ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি আরও বলেন, ‘কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাল-ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশাচালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই—পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।’

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান, নাকি দাসত্বের জীবন চান, নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসবো। এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান এবি পার্টির ছায়াতলে আসেন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি। কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডা. নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার।’

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্যসচিব জাহিদুল ইসলাম জুয়েল। আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

পরে বিকেল ৪টার দিকে পথ সভা করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন