ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডিতে সাইবার হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:২৪ এএম

সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডিতে সাইবার হামলা

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা আই ইউনিটের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হঠাৎ করে তার ব্যবহৃত ১২ লাখ ফলোয়ারের ফেসবুক আইডিটি ডিজেবল করে দেওয়া হয়। তবে কে বা কারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

জুলকারনাইন সায়ের গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেছেন, এর আগেও একবার তার ফেসবুক আইডিটি একটি সাইবারচক্র ডিজেবল করে দেয়।

৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা চালু করা হয়। আইডিটি পুনরায় সচল করার চেষ্টা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন