ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান ছাত্রদল সভাপতির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান ছাত্রদল সভাপতির

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রসংগঠনকে অর্থের পেছনে নয়; ছাত্র অধিকার নিয়ে কাজ করতে হবে। অর্থের পেছনে ছোটা মানেই আদর্শচ্যুতি ঘটা, আদর্শ থেকে সরে যাওয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল সব সময় জুলাই যোদ্ধাদের পাশে ছিল-আছে এবং থাকবে। জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।

তিনি আরও বলেন, একটি ছাত্রসংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের ভোট নিয়ে তারা রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিষয়ে আপোষ না করার আহ্বানও জানান রাকিব।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন