ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, এনসিপিতে তাদের কোনো অবস্থান নেই: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

যারা ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, এনসিপিতে তাদের কোনো অবস্থান নেই: সারজিস

ছাত্র সংসদের বিভিন্ন পদে থেকে যারা নিজের লোভ ও ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, তাদের এনসিপি বা ছাত্র সংসদে কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে (২০২৫) তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, শৃঙ্খলায় একটি চেইন অব কমান্ড থাকা অত্যাবশ্যক। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি ইউনিট সংঘবদ্ধ হবে। যদি অন্তর দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে ওঠা যায়, তবে আমাদের ইউনিটের সদস্য সংখ্যা ও কোয়ালিটি যেকোনো দলের ছাত্র সংগঠনের চেয়ে বেশি হবে। আপনারাই আগামীতে সংগঠনকে নেতৃত্ব দেবেন। তবে দুঃখজনক হলেও সত্য, দ্বন্দ্ব এখনও প্রকট।

তিনি জানান, এনসিপি নিশ্চিত করবে, ইউনিট আহ্বায়ক কমিটিতে কেউ ‘মাই ম্যান’ পলিটিক্স করবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, ছাত্র সংসদের বিভিন্ন পদে থেকে যারা নিজের লোভ ও ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, তাদের এনসিপি বা ছাত্র সংসদে কোনো অবস্থান নেই। আগামীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, এটাই আমাদের প্রতিশ্রুতি। ২০২৪ সালের লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা সেই অভ্যুত্থান ও বিপ্লব থেকে বের হয়ে গণতান্ত্রিক যাত্রায় পা রেখেছি। আমাদের কাজ বড়, করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা না ভাসিয়ে দিই।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন