ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্যও বদলাবে না: ফয়জুল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:১৪ পিএম

জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্যও বদলাবে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না। এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কুমিল্লানগরীর কচুয়া চৌমুহনী এলাকায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি এমএম বিলাল হোসাইন।

ফয়জুল করীম বলেন, নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়।

তিনি বলেন, ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি গরু-ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও! কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। মনে রেখো, ভোট মানে তোমার ভবিষ্যৎ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-৬ আসনের ঘোষিত সম্ভাব্য সংসদ-সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন