জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে সেটা বিদেশে লোক শেখাতে পারবে না। সেটা আমার দেশের লোক, আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে।
তিনি বলেন, আপনি কত বড় জ্ঞানী সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি কতটুকু দেশপ্রেমী। জ্ঞানী লোক ধুরন্ধর চোর হতে পারে। দেশপ্রেমিক লোক মূর্খ হতে পারে, চোর হতে পারে না। দেশপ্রেমী হওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যে ব্যক্তি এই দেশে জন্ম নিয়ে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করল, সে প্রমাণ করল একজন কৃষকের থেকে সে কম দেশপ্রেমী।
আপনি ইনকাম করেন সমস্যা নাই, ইনকাম করে ডলার পাঠাবেন, তা‐ও কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে ওই দেশের নাগরিকত্ব নিতে হবে কেন? এটা নিয়েই আপনি প্রমাণ করেছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সম্পর্কে মাসুদ কামাল বলেন, এই লোক আমাকে শেখাবে দেশ কেমনে চলতে হয়! ডক্টর আলী রীয়াজ শেখাবে রিকশা কেমনে চালাতে হয়? এটা রিকশাওয়ালা জানে, যে রিকশায় চড়ে, যে রিকশা চালানো দেখে, রাস্তা দিয়ে হাঁটে সে জানে। বাংলাদেশের গণতন্ত্র কী হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে, এটা ওই বিদেশি লোক শেখাতে পারবে না।
আমার দেশের লোক, আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে।
বার্তা বাজার/এস এইচ






