ডাকসুর সাবেক সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, বাংলাদেশে গণভোট ও পিআর যত কিছুই বলেন দেশের মানুষ চায় সঠিক স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। দেশে গণভোটের সময়ে এখন আসে নাই, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলে আশঙ্কা করছেন, তারা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে ভণ্ডুল করতে পাঁয়তারে করছেন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে লাকসাম বাজারে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, গুজবে কান না দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমএইচ





