ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যা-ই করছেন, এবার বন্ধ করুন, আসুন একসঙ্গে বসি—বিএনপিকে জামায়াত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

যা-ই করছেন, এবার বন্ধ করুন, আসুন একসঙ্গে বসি—বিএনপিকে জামায়াত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করছেন, এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।’

আজ রোববার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ তাহের বলেন, ‘আমরা একটা কথা শুনতে পাচ্ছি। সরকার একধরনের সমঝোতা করে বার্নিং ইস্যু হ্যান্ডেল করার চেষ্টা করছে। তারা কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করতে চায়, কিছুটা অন্যদের।’

তিনি বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে। আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ৩০০ আসনে সবার আগে প্রার্থী দিয়েছি। ক্যান্ডিডেট দিলাম, টাকা খরচ করছি, সবকিছু করে নির্বাচনের জন্য প্রস্তুত। তবুও বিএনপি বলে, আমরা নাকি নির্বাচনের জন্য প্রস্তুত না। অথচ তারা এখনো একটা আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।’ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন