ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম

বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনটিতে এখনও পর্যন্ত ফাঁকা রেখেছে।

রাজনৈতিক ক্যারিয়ারে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন