ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরেন না: শেখ হাসিনাকে মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরেন না: শেখ হাসিনাকে মির্জা ফখরুল

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিনি ভারতে গিয়ে হরতাল ঘোষণা করছেন, গাড়ি পোড়াচ্ছেন। দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরেন না।’

মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘কালকে কিন্তু গাড়িও পুড়ছে। এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আছেন কেন? আসেন না কেন দেশে? আমরাও জেল খেটেছি দীর্ঘদিন, আপনারাও খাটেন কিছুদিন।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ‘গণভবনের কাছে জনগণ পৌঁছালে সামরিক বাহিনীর ফোনে হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান। পাবলিক আপনাকে ছিঁড়ে খায় ফেলবে— এমন অবস্থা হয়েছিল।’

জামায়াতকে পরোক্ষভাবে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘কিছু দল প্রচার করছে তারা একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল, এবং তারা বেহেস্তের টিকিট বিক্রি করে। বেহেস্তের টিকিট আল্লাহ ও নবী ছাড়া কেউ দিতে পারে না। যারা এসব করছে, তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যারা মোনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে— এটা ইসলাম ধর্ম নয়।’

দল ক্ষমতায় গেলে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে। মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন। কৃষকদের জন্য থাকবে ‘ফার্মাস কার্ড’, যাতে সার, বিষ ও পানি ন্যায্যমূল্যে পাওয়া যায়।’ তিনি আরও যোগ করেন, বিএনপি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়, যাতে বিচারক নির্ভয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন