ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: জামায়াত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: জামায়াত

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী জানিয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের দাবি ও অভিপ্রায় উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়েছেন। এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিন নির্বাচন ও গণভোট হলে সংকট তৈরি হবে। প্রত্যেকটি নির্বাচনে বিশৃঙ্খলা হয়, কেন্দ্রে ঝামেলা হলে গণভোটের কী হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই সংকট নিরসনের জন্য দাবি ও আন্দোলন করে আসছি। কিন্তু সংকট রয়েই গেছে। আমাদের সমমনা দলগুলো পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবেন।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমরা সন্ধ্যার পরে নির্বাহী পরিষদ মিটিং করব। সেখানে লিগ্যাল এক্সপার্টরা থাকবেন। পরে বিস্তারিত জানাব।’ তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কার নিয়ে আলোচনা চলছিল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, উপদেষ্টা জনগণের অভিপ্রায় বুঝবেন। কিন্তু সেটি হলো না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন