ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ আট দল। তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি জানান, আজ (শুক্রবার) ঢাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করবে না আট দল।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তিনজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান। তিনি জানান, আপাতত তিনি সেই তিন উপদেষ্টার নাম বলবেন না, তবে ব্যবস্থা না নিলে প্রকাশ করে দেবেন।

তাহের উল্লেখ করেন, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সেখান থেকে নতুন কর্মসূচি আসবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন