ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতায় গেলে সব অপকর্মের কবর রচনা করব: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

ক্ষমতায় গেলে সব অপকর্মের কবর রচনা করব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়-১ আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এই পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপকর্মের কবর রচনা করব।

আজ রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির দলীয় প্রতীক ‘শাপলাকলি’ নিয়ে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সারজিস বলেন, আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্যখাত এই স্বাস্থ্যখাতে হাসপাতাল ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সেটি আগামী পাঁচ বছরের মধ্যে যত দ্রুতভাবে বাস্তবায়ন করা যায়, সেটি হবে এনসিপির সবচেয়ে বড়ো একটি অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে-এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই, আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না। রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আর লড়াইয়ের বিনিময় হোক; আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব।

তিনি বলেন, আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি মনোনয়ন আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমার জন্মভূমি যেখানে, যেখানে আমার শৈশব-কৈশোরের বেড়ে ওঠা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে, এখন পর্যন্ত আমাকে বড়ো করে তুলেছে, আমার সেই প্রিয় জন্মভূমি সেই জায়গা পঞ্চগড়-১ আসনকে কেন্দ্র করে আমি আমার আবেদনপত্র সংগ্রহ করেছি।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন