ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে।

এতে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন খান মুহাম্মদ মুরসালীন।

শুক্রবার (২১ নভেম্বর) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সেক্রেটারি ডা. তাসনীম জারা নতুন এই উপকমিটি অনুমোদন করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন