ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের মানুষ সব দলকেই ক্ষমতায় দেখেছে, ইসলামকে দেখেনি: রেজাউল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

দেশের মানুষ সব দলকেই ক্ষমতায় দেখেছে, ইসলামকে দেখেনি: রেজাউল করীম

দেশের মানুষ সব দলকেই দেখেছে কিন্তু ইসলামকে দেখেনি। এবার ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য তারা অধীর আগ্রহে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চে এক জনসভায় এ কথা বলেন রেজাউল করীম।

এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবজির বন্ধের পাশাপাশি মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি পাবেন। টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী এবং দেশকে জিম্মি করে যারা বিদেশিদের দালালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

রেজাউল করীম বলেন, ‘টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে পাচার করেন। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন