ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের কোন ষড়যন্ত্রই সফল হবে না: জয়নুল আবদিন ফারুক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ এএম

জামায়াতের কোন ষড়যন্ত্রই সফল হবে না: জয়নুল আবদিন ফারুক

জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত রকমের আওয়ামী প্রেত্মাতাদের সাথে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে করতে চান, কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি, পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন সেই প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেব দুইদিন আগে বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলেজাতীয় বাস্তহারা দলের উদ্যোগে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর অতীত কর্মকা-ের সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাঁত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজেছেন, আজকে তারা কয়েকটি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন। আমরা যারা ছেড়া প্যান্ট পড়ে, অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার-অবিচার, পাকিস্তানি সৈন্যদের বাড়ি দেখিয়ে দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের বাড়ি পুঁড়িয়ে দেওয়া, এসব কাজের অংশীদার ছিলেন আপনারা।

তিনি বলেন, যখন বেগম খালেদা জিয়াকে এক কাঁপড়ে বের করে দেয়া হয় তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা আতাঁত করে ফ্যাসিস্টের সাথে বাংলাদেশে একবার নির্বাচনেও গিয়েছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন, একবার পিআর (সংখ্যানুপাতিক গণপ্রতিনিধিত্ব) ছাড়া ইলেকশনে যাবো না, একবার গণভোট আলাদাভাবে না হলে ইলেকশন করবো না বলছেন। আসল কথা ইলেকশন করবেন। ইলেকশন না করে কই যাবেন? আন্দোলন করবেন কার বিরুদ্ধে? প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এই ইউনূস সরকার কে? ছাত্র-জনতার অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধদের রক্তে অর্জিত সরকারের প্রধান। এটা স্মরণ রাখতে রাখবেন।

তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার দেশে একটি কার্যকর সংসদ, সুশাসন প্রতিষ্ঠা ও স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফারুক।

গণহত্যার দায়ে শেষ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকরের দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, রায় হয়েছে, রায় কার্যকর করতেই হবে। যদি বন্দি বিনিময় চুক্তি রাখতে চান, বন্ধুত্ব রাখতে চান, যদি এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, হাসিনার সাথে না অচিরেই আন্তর্জাতিক নিয়ম অনুসারে বন্দি চুক্তির বিনিময়ে অনতিবিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে।

বাস্তহারা দলের সভাপতি শরীফ রাগিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন