ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত ডিরেক্টর আর এনসিপি হইলো অভিনেতা: ফজলুর রহমান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫১ এএম

জামায়াত ডিরেক্টর আর এনসিপি হইলো অভিনেতা: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত হইলো ডিরেক্টর আর এনসিপি হইলো অভিনেতা।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলোচনার গত বছরের ৫ আগস্টের ঘটনাবলির প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের ২টা রূপ। তার ভাষায়, ‘বিএনপির জমি, বিএনপি ধান লাগাইছে, বিএনপি ধান হলুদ করছে—কাইটা দিছে ছেলেরাসহ (এনসিপি) সব মানুষ। আর তারা বলতেছে, ‘আমরা কাটছি, কাজেই এই ধান আমাদের।’

এনসিপি কি পৃথক রাজনৈতিক দল—এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে।’ কেউ কেউ ছাত্রলীগের সঙ্গেও দেখা গেছে এমন দেখা গেছে বলার পর, তিনি বলেন, ‘ওরাতো ছাত্রলীগের (নিষিদ্ধ) সাথে মুনাফিকী করছে।’

ফজলুর রহমান আরও বলেন, ‘আমি এদের কর্মকাণ্ডে তাদের জামায়াত বলি। জামায়াত হইলো ডিরেক্টর, আর এই ছেলেরা হলো অভিনেতা। এরা ৫ই আগস্ট অভিনয় করছে জামায়াতের কথায়। পিছনে কিন্তু জামায়াত।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন