ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক বয়কট করলেন এনসিপি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক বয়কট করলেন এনসিপি

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী।

বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা তিনি।

ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে।

তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে?

তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে। আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম।

যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন