ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়, এটা বেদাত, এটা শিরক। আবার উনারা দাঁড়িপাল্লায় ভোট চায়। শুধু ধর্মান্ধের কারণে এই এলাকার মানুষ দাঁড়িপাল্লায় কখনো ভোট দেয়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন।

কারণ এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ বসবাস করে। সব ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন