ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিলেটের ১৫ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১৩ এএম

সিলেটের ১৫ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে দ্বিতীয় ধাপে সিলেটে ১৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করেন।

প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতা।

এসময় সিলেট-১ আসনে আকমল হোসেন, সিলেট-২ আসনে জামান আহমেদ সিদ্দিকী, সিলেট-৪ আসনে জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনে শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট জাহিদুর রহমান, হবিগঞ্জ-১ আসনে আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম খান, হবিগঞ্জ-৩ আসনে চৌধুরী আশরাফুল বারী নোমান, সুনামগঞ্জ-৩ আসনে পারভেজ আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে সওগাত উসমানী চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আসগর আলী, মৌলভীবাজার-২ আসনে খন্দকার সাইদুজ্জামান সুমন, মৌলভীবাজার-৩ আসনে অপু রায়হান, এবং মৌলভীবাজার-৪ আসনে হারুনুর রশীদ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন