ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী নির্বাচন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জায়গায় আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি। আশা রাখি আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো।

শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আজ আমাদের সেই নেত্রী অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বিগত দিনে ছয় বছর অন্যায়ভাবে ফ্যাসিস্ট শেষ হাসিনা তাকে জেলে নির্যাতন করেছেন। জেলে খালেদা জিয়াকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন।’

এসময় বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন