ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মাতৃভূমি ত্যাগ করে না জামায়াত: এ টি এম আজহার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মাতৃভূমি ত্যাগ করে না জামায়াত: এ টি এম আজহার

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ.টি.এম আজহারুল ইসলাম বলেন, জামায়াত হলো জনগণ ও দেশ প্রেমিক রাজনৈতিক দল, এরা শত বিপদে আপদে দেশ ছাড়ে না, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে কিন্তু মাতৃভূমি ত্যাগ করেনি। অথচ যারা বলে আমরা স্বাধীনতার স্বপক্ষের দল, এদেশ হচ্ছে আমার বাবার বাংলাদেশ। তারা কিন্তু হাজার হাজার নেতাকর্মী আর ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ ছেড়ে ভারতে গিয়ে আরাম আয়েশে জীবন যাপন করছেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চৌগাছা উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, এক ব্যক্তি সুদূর লন্ডনে আছেন, তিনি সে দেশের নাগরিকত্ব নিয়ে আরামে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসার কথা বলেন, কিন্তু তিনি হয়ত ভাবেন দেশে এসে যদি প্রধানমন্ত্রী পদ না পাই তাহলে সব হারাব, তাই আসতে চেয়েও আসেন না। অথচ আমার দলের নেতা চৌগাছা ঝিকরগাছা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোসলে উদ্দিন ফরিদ ৩০ বছর ধরে লন্ডনে বসবাস করলেও দেশ মাতৃকার টানে ও দলের আমিরের ডাকে সাড়া দিয়ে সব কিছু ছেড়ে চলে এসেছেন এবং আপনাদের সেবা করার জন্য, হয়েছেন প্রার্থী।

জনসভায় চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমির ও যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসনের এমপি প্রার্থী মতিয়ার রহমান, কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী আবু তালেব জনসভায় বক্তব্য দেন।

এছাড়া জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা জনসভায় বক্তব্য দেন। জনসভা মাঠ নারী ও পুরুষের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয়ে গেলে মাঠের বাইরে বিভিন্ন স্থানে মানুষ অবস্থান নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন