ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা ১৮ কোটি মানুষকে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না: এটিএম আজহারুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

যারা ১৮ কোটি মানুষকে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না: এটিএম আজহারুল

যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছে না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কূলই হারাবেন। আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসে মানুষকে সেবা করতে। আপনারা তাকে বিজয়ী করুন।’

রোববার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা দেশপ্রেমিক। তারা দেশ ছেড়ে পালায় না। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি কিন্তু দেশত্যাগের কথা চিন্তা করিনি।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের দল। দেশের মানুষের কল্যাণ চাই আমরা। এজন্য আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী দলের পক্ষে ভোট দিয়ে এগিয়ে নিতে হবে।’

চৌগাছা উপজেলার জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ।

আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, যশোর-২ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা.মোসলেহ উদ্দিন ফরিদ প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন