ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: এটিএম আজহার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ছিল। তাই জাতির ইতিহাসে তার অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনা করে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন।’’

আজহার অভিযোগ করেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে বিগত সরকার। যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আমি এবং দেশের মজলুম মানুষ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছি।

ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে— তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ তাকে ও তার পরিবারকে হেফাজত করুন।

বিবৃতিতে জামায়াতের এই নায়েবে আমির খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন