ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম, যা সরাসরি তত্ত্বাবধান করছেন শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কারণ, দীর্ঘ ১৫ দিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতেই।

উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি।

বেগম জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল আজ রোববার (৭ ডিসেম্বর)। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন সার্বিক তদারকিতে।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন