ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হজরত ওমরের মত জনতার সেবক হতে চাই: খেলাফত এমপি পদপ্রার্থী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

হজরত ওমরের মত জনতার সেবক হতে চাই: খেলাফত এমপি পদপ্রার্থী

ঢাকা ১৬ আসনে হজরত ওমরের মত জনতার সেবক হতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা ১৬ আসনের এমপি পদপ্রার্থী মুফতী আহসানুল্লাহ কাসেমী। তিনি বলেন, আমি এমপি হতে চাই না আমি এলাকার সেবক হতে চাই। দুর্নীতি, চাদাবাজ, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই।

শুকবার (১২ ডিসেম্বর) জুমার পর পল্লবী ও রুপনগর থানার উদ্যোগে ঢাকা ১৬ আসনের এমপি পদপ্রার্থী মুফতী আহসানুল্লাহ কাসেমীর শোডাউন পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় রিক্সা মার্কার প্রায় ১০০ রিক্সার বহর নিয়ে হারুন মোল্লা ঈদগাহ মাঠ হতে মুসলিম বাজার অতিক্রম করে। এরপর ডি ব্লক ঈদগাহ মাঠ অতিক্রম করে ই-ব্লক বায়তুল আযমত জামে মসজিদের সামনে দিয়ে শোডাউনটি কালশি যায়। কালশী মেইন রোড দিয়ে মিরপুর অরজিনাল ১০ হয়ে ১১ নাম্বার কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে অতিক্রম করে। এরপর শোডাউনটি পরবর্তীতে ঝিলপাড় মসজিদে গিয়ে থামে। সেখানে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

শোডাউনে নেতৃত্ব দেন মুফতি আহসানুল্লাহ কাসেমী। তিনি বলেন আমি এমপি হতে চাই না আমি এলাকার সেবক হতে চাই। দুর্নীতি, চাদাবাজ, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। তিনি ঘোষণা দেন যারা দুর্নীতি, চাঁদাবাজি সন্ত্রাসী করবে তাদেরকে আগামীতে লাল কার্ড দেখানো হবে।

মুফতি আহসানুল্লাহ কাসেমী বলেন, হযরত ওমর রা. এর প্রতিচ্ছবি হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন যদি আমাকে ৮ দলীয় জোট থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে তিনি এই আসনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শোডাউনে আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, দপ্তর সম্পাদক এইচ এম খোকন। পল্লবী থানার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান কাসেমী ও সেক্রেটারি হাফেজ ইলিয়াস। সাংগঠনিক সম্পাদক মুফতি হেলাল উদ্দিন জালালী। কাফরুল থানার সেক্রেটারি মাওলানা মমিনুল ইসলাম। ক্যান্টনমেন্ট থানার মাওলানা আখতারুজ্জামান। স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন মাওলানা আহমাদুল্লাহ, মুফতী উবায়দুল্লাহ আহরার, হাফেজ সাকিব আল মাহাদি, পল্লবী ও রুপনগর থানার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ অনেক জনসাধারণের উপস্থিতি ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন