ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি: হেফাজত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি: হেফাজত

জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি সক্রিয়ভাবে মাঠে নেমেছে এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে গুলিবিদ্ধ মরণাপন্ন শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়। তারা বলেন, গুপ্ত হত্যা চালিয়ে দেশপ্রেমিক ঈমানদার সাহসী জুলাইযোদ্ধাদের স্তব্ধ করা যাবে না বলেও তারা মন্তব্য করেন।

হেফাজতের আমীর ও মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইর চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন। আমরা মসজিদ-মাদরাসাসহ সারা দেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। মৃত্যুভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদীর রক্তের ওপর লক্ষ ওসমান হাদী দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত করার যেকোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিবো ইনশাআল্লাহ।

হেফাজত নেতারা বলেন, ওসমান হাদীর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শত্রু আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নাম-নিশানাও বাংলার জমিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। গণহত্যাকারীদের সঙ্গে কোনো আপস বা আঁতাত চলতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কঠোর হতে হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন