ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারত আ.লীগের ৩০ হাজার সন্ত্রাসীদের লালন করছে: হাসনাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

ভারত আ.লীগের ৩০ হাজার সন্ত্রাসীদের লালন করছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করবে আর আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবো এতো ঠেকা লাগেনি। আওয়ামী-লীগের ৩০ হাজার সন্ত্রাসী পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন পালন করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক পথসভায় বক্তব্য-কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয়, অর্ধ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে। তাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু তারা এসব বন্ধ করেনি। এখন আমরা যদি তাদের বলি তোমরা এসব বন্ধ না করলে আমরাও তোমাদের দেশের সন্ত্রাসীদের অর্থ ও ট্রেনিং দিবো, তাহলে কি আমাদের অপরাধ হবে। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আপনি সীমান্তে আমাদের দেখলে গুলি করবেন, আমরাও বসে থাকবো না।

হাসনাত বলেন, এখন থেকে তোমরা সীমান্তে গুলি করলে আমরা গুলি করতে না পারলেও ডিলতো মারতে পারবো। আমাদের দেশে নাটক সিনামার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করিয়ে আমাদের বুঝাচ্ছে আমরা যাতে ভারতের উপর নির্ভরশীল থাকি। কিন্তু এখন সময় এসেছে আমাদেও আত্মনির্ভরশীল হতে হবে।

হাসনাত আবদুল্লাহর আরো বলেন, আওয়ামী-লীগের সময় ভারতের সাথে সম্পর্ক ছিলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসেবে চিহিৃত করা হয়েছে। যারা এর বিরোধিতা করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সিরিয়ালে আমাদের ভাই হাদি পড়েছে। আমাদেরকেও টার্গেট করেছে। আমারা মারা গেলে কি হবে? এরকম অনেক মানুষ দাড়িয়ে যাবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন