ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জীবিত অবস্থায় ফয়সালকে হাজির করতে হবে: জুমা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ এএম

জীবিত অবস্থায় ফয়সালকে হাজির করতে হবে: জুমা

ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে, এমনটাই জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

এক ফেসবুক পোস্টে জুমা বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেদিন সাক্ষাতের সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে। এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্সে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই আলোচনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।

এরপর সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন